শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, নিউমোনিয়া মোকাবিলায় দেশে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে। প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়া থেকে শিশুদের বাঁচাতে কী কী করতে হবে, আমাকে শুধু বলুন… আমি সব করব। যেকোনো সরঞ্জাম বা সহায়তা দিতে আমি প্রস্তুত। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তা নেব।

দেশের চিকিৎসকদের অভিজ্ঞতার প্রশংসা করে তিনি বলেন, রোগী দেখতে দেখতে আমাদের চিকিৎসকদের মধ্যে বহুমাত্রিক জ্ঞান বাড়ে। সিঙ্গাপুরের চিকিৎসকরাও বলেছেন, আমাদের চিকিৎসকরা তাদের চেয়ে অনেক জ্ঞানী। আমি কখনো বিদেশে চিকিৎসা করাতে যাই না। দেশের চিকিৎসকদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।

হাম ও ডেঙ্গুর প্রকোপ নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, হাম-ডেঙ্গু থেকে শিশুদের বাঁচাতে পারছি না, এই ব্যর্থতার দায় থেকে আমি নিজেকে সরিয়ে রাখতে পারি না। কেন পারছি না, আমাকে সেই উপায়টা আপনারা বলে দেন।

স্বাস্থ্যসেবার মান উন্নত করতে বিভিন্ন আধুনিক স্বাস্থ্য সরঞ্জাম আনার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, আমার কোনো দুর্নীতি বা ব্যর্থতার তথ্য পেলে আমাকে জানাবেন। আমি পদত্যাগ করতে প্রস্তুত। আমি সরকারকে কলুষিত করতে চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর