শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে যেভাবে মন্তব্য করলেন ট্রাম্প

প্রতিনিধির নাম / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত শহরগুলোতে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পুরোপুরিভাবে মনোযোগ দিতে হবে। ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই জানিয়ে ট্রাম্প জানান, দুর্নীতি প্রতিরোধের এই প্রচেষ্টা ইরানের সঙ্গে যেকোনো চুক্তির চেয়েও বেশি অর্থ সাশ্রয় হতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। তাদের অর্থ আমাদের দখলে, কয়েকশ মিলিয়ন ডলার। আমাদের দখলে তাদের প্রণালিও (হরমুজ)। দুর্নীতি ডেমোক্র্যাট নেতৃত্বের রক্তে মিশে গিছে জানিয়ে ট্রাম্প লিখেছেন, আমি ভাইস প্রেসিডেন্টকে তার নজর পুরোপুরিভাবে ডেমোক্রেটিকদের নিয়ন্ত্রণে থাকা শহর ও অঙ্গরাজ্যগুলোতে হওয়া দুর্নীতি ও অপরাধের দিকে দিতে বলেছি।

এদিকে, ইরান যুদ্ধের সময় যেসব দেশকে ‘সুরক্ষা’ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে সামরিক ব্যয়ের ক্ষতিপূরণ নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এ সুরক্ষার আওতায় থাকা দেশগুলোকে যুদ্ধের যাবতীয় খরচ শতভাগ পরিশোধ করতে হবে।

ট্রাম্প দৃঢ়তার সঙ্গে জানান, আমরা এসব অর্থ ফেরত পেতে যাচ্ছি। তারা এটি করতে বাধ্য, শতভাগ করবে। কারণ, আমরা না থাকলে তাদের কোনো অস্তিত্বই থাকত না। সাক্ষাৎকারে ট্রাম্প এবারই প্রথম সরাসরি ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কথা উল্লেখ করেন স্পষ্টভাবে। মার্কিন সামরিক হস্তক্ষেপ না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর