শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

এমপির বাড়িতে আগুনের ঘটনায় নাশকতার আলামত পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় নাশকতার আলামত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেয়া হয়েছে।’

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিবেদন দেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘সেখানে পেট্রোল বোমার কোনো চিহ্ন বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থলের সব ছবি দেখেছি। পুরোনো বাড়ি হওয়ায় শর্টসার্কিটের ঘটনাও হতে পারে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তদন্ত করা হচ্ছে। নাশকতার কোনো আলামত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ঘটনাটির তদন্ত প্রক্রিয়াধীন, তাই আর বেশি কথা বলব না। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয়টি উঠে এসেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর